শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ফসলি জমি ভরাটে রাষ্ট্রীয় অবকাঠামো ধংসের পথে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া সরাইল এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেন পুলিশ টেকনাফের বুমে বিউটি পার্লারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা! ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেন অ্যাডি.আইজি মোঃ দেলোয়ার হোসেন মিয়া টেকনাফের শাহপরীর দ্বীপে রাজনৈতিক পরিচয়ের আড়ালে ভয়ংকর অপরাধ চক্রের উত্থান,  অতিষ্ঠ জনজীবন ফেনীতে বাস চাপায় প্রাণ গেল মোটর সাইকেল আরোগী পিতা-পুত্রের গর্জনিয়ায় বেলতলি সড়কের সংস্কার কাজ বন্ধ: চরম দুর্ভোগে লাখো মানুষ, জরুরি হস্তক্ষেপ দাবি।।

ঢাকা রেঞ্জ থেকে প্রচারিত প্রেস বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে, কোনো থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে পদায়নের এখতিয়ার সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) উপর ন্যস্ত ।। তদবির বা আর্থিক প্রলোভনের মাধ্যমে পদায়ন প্রভাবিত করার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, এহেন কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের প্রশাসনিক শৃঙ্খলারও পরিপন্থী। ,

Reporter Name
Oplus_16908288

তারিখ: ১৩ এপ্রিল ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি

থানার অফিসার-ইন-চার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের বিষয়ে গত ১০/০৪/২০২৬ তারিখে ঢাকা রেঞ্জ থেকে প্রচারিত প্রেস বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে, কোনো থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে পদায়নের এখতিয়ার সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) মহোদয়ের উপর ন্যস্ত। এ বিষয়ে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের কোনো প্রশাসনিক ভূমিকা নেই। প্রশাসনিক কাঠামো অনুযায়ী সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারগণ পেশাগত মূল্যায়ন, যোগ্যতা এবং প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়ন করে থাকেন।

কিন্তু, অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, বিষয়টি স্পষ্টভাবে অবহিত করার পরও কিছু ব্যক্তি ও মহল ঢাকা রেঞ্জের জেলাসমূহের বিভিন্ন থানায় ওসি পদায়নের বিষয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়ের নিকট নানাভাবে অনৈতিক তদবির, অনুরোধ ও সুপারিশ করার চেষ্টা করছে। এমনকি কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে বা প্রভাবের কথা উল্লেখ করে নানা অনৈতিক প্রস্তাব প্রদান করার অপচেষ্টা চালাচ্ছে।

এ ধরনের তদবির বা আর্থিক প্রলোভনের মাধ্যমে পদায়ন প্রভাবিত করার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, এহেন কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের প্রশাসনিক শৃঙ্খলারও পরিপন্থী। কাজেই, কোন অনৈতিক তদবির বা প্রভাব বিস্তারের চেষ্টা করে ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়কে বিব্রত না করা এবং প্রশাসনিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

(শাহনাজ বেগম)
পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট)

মিডিয়া ফোকাল পয়েন্ট
রেঞ্জ ডিআইজি’র কার্যালয়
ঢাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page