মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

Reporter Name

আবাদুর রাজ্জাক, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই২০২৬ইং) জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথক সময়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত কিট প্যারেডে পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ জেলা পুলিশের সদস্যদের পোশাক-পরিচ্ছদ, সরকারি সরঞ্জাম ও অন্যান্য কিট সামগ্রী পরিদর্শন করেন। এ সময় তিনি শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে জেলা পুলিশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন থানার অপরাধচিত্র, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা, পলাতক আসামিদের গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা এবং জনগণকে দ্রুত, কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শেষে জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page