মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

Reporter Name

 

নুরুল কায়সার জুয়েল : কক্সবাজার

টানা ৬ থেকে ৭ দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। মানবিক দায়িত্ববোধ থেকে জেলার বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সোমবার (১৩ জুলাই) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, চৌফলদন্ডী ও ফরিনাফাড়ি এবং পেকুয়া উপজেলার নতুন লাহাজানি পাড়া এলাকায় পানিবন্দি ও বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস।
মানবিক এই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, প্রয়োজন ও তাৎক্ষণিক চাহিদার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, দুর্যোগকবলিত মানুষের কষ্ট লাঘবে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিতে জেলা পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের অন্যতম মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে জেলা পুলিশের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে জেলা পুলিশের এমন মানবিক উপস্থিতি ও সহায়তা বন্যাদুর্গত মানুষের মাঝে স্বস্তি ও সাহস জুগিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page