বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

শিবচরে ইয়াবার ফাঁদে কিশোর প্রজন্ম-অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে ভবিষ্যৎ, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ

Reporter Name

 

মোঃ রিয়াজ রহমান
শিবচর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে কিশোরদের মধ্যে ইয়াবা সেবন ও বিক্রির প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে চলছে। শহরের প্রায় প্রতিটি ওয়ার্ডেই এখন সহজে পাওয়া যাচ্ছে ইয়াবা। সকাল, বিকাল কিংবা গভীর রাত—যে কোনো সময়ই দেখা যায় খোলামেলা কেনাবেচা। সস্তা দামে সহজলভ্য হওয়ার সুযোগে উঠতি বয়সী কিশোররা জড়িয়ে পড়ছে ইয়াবা ব্যবসার বিপজ্জনক ‘চেইন’-এ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বেশিরভাগ কিশোর প্রথমে শখের বসে বা বন্ধুর প্রভাবে ইয়াবা সেবন শুরু করে। পরে নেশার খরচ জোগাতে নিজেরাই হয়ে ওঠে খুচরা বিক্রেতা। নাম না প্রকাশের শর্তে এক কিশোর সেবনকারী জানায়, এক পিস ইয়াবার খুচরা দাম ২৫০–৩০০ টাকা, যেখানে ডিলারদের কাছ থেকে তারা পায় ২০০ টাকায়। দিনে ১০ পিস বিক্রি করলেই নেশার পুরো খরচ উঠে আসে।

অভিযোগ রয়েছে, মূল ডিলাররা নিজেদের ঝুঁকি কমাতে কৌশলে কিশোরদের ব্যবহার করছে। হাতে ওয়াডের পুঁজি তুলে দিয়ে তাদের বানানো হচ্ছে ‘ডেলিভারি বয়’। দ্রুত টাকা রোজগারের প্রলোভনে অল্প বয়সেই তারা জড়িয়ে যাচ্ছে অপরাধের অন্ধকার জগতে।

স্থানীয়দের দাবি, শিবচরের বিভিন্ন এলাকাজুড়ে এমন অসংখ্য কিশোরকে নিয়মিত ইয়াবা সরবরাহ করতে দেখা যায়। তবে ভয় ও প্রতিশোধের আশঙ্কায় কেউই প্রকাশ্যে কথা বলতে চান না। মাঝে মাঝে পুলিশ গ্রেপ্তার করলেও অনেকে অল্পদিনেই জামিনে বের হয়ে আবারও ফিরে আসে একই কাজে।

ইয়াবার নেশা ধরে রাখতে প্রতিদিন প্রয়োজন হয় নির্দিষ্ট অংকের টাকা। সেই অর্থ জোগাতে না পেরে কিশোরদের একাংশ জড়িয়ে পড়ছে চুরি ও ছিনতাইয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র মতে, মোটরসাইকেলের ব্যাটারি-পার্টস, দোকান বা বাসার মোটর ও টিউবওয়েলের হাতল, নির্মাণাধীন ভবনের লোহা-টিপকলসহ ছোটখাটো সরঞ্জাম চুরির ঘটনা হঠাৎ করেই বেড়ে গেছে। এতে এলাকাজুড়ে তৈরি হয়েছে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা।

কিশোরদের অবক্ষয় রোধে অভিভাবক, শিক্ষক ও সচেতন মহল সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন। তাদের মতে, পরিবারে কঠোর নজরদারি, পুনর্বাসন কার্যক্রম এবং সমাজভিত্তিক সচেতনতা ছাড়া ইয়াবা নামের এই ‘নীরব মহামারি’ ঠেকানো সম্ভব নয়।

এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন,
আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান চালাচ্ছি। ইতোমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

স্থানীয়দের ভাষায়, শুধু পুলিশি অভিযান নয় পরিবার ও সমাজকে একসাথে এগিয়ে আসতে হবে। না হলে থামানো যাবে না শিবচরের কিশোরদের ভবিষ্যৎ গ্রাস করা ইয়াবার ভয়াবহ বিস্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page