বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেন অ্যাডি.আইজি মোঃ দেলোয়ার হোসেন মিয়া

Reporter Name

 

আব্দুর রাজ্জাক সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোর্ড হাইওয়ে থানা পুলিশের কার্যক্রমকে জনবান্ধ সেবামুখী গতিশীল করার উদ্দেশ্যে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিয়া।

শনি বার (১৬ মে২০২৬ইং) দুপুর ঢাকা সিলেট মহাসড়ক বিশ্ব রোর্ড কুট্টাপাড়া এলাকায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় আসায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সুস্বাগত জানান বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিয়া কে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ওবায়দুর রহমান, সরাইল সার্কেল সহকারি পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের দেওয়ান, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চৌধুরী এবং সরাইল থানা–এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তাগন।

পরিদর্শনের সময় অ্যাডিশনাল আইজি সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান এবং হাইওয়ে পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধিসহ আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশকে আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সদয় আহ্বান জানান বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page