মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

Reporter Name

 

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হামলার সঙ্গে জড়িত সকল আসামি এবং নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় পৌর শহরের জিরো পয়েন্টে ছাগলনাইয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল।

দৈনিক ডিজিটাল সময়ের সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন এবং দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির আহমেদ সিদ্দিকী, মো. মোস্তফা, আবুল হাসান, কামরুল হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন ও আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সহসভাপতি মাসুম বিল্লাহ ভূঁইয়া ও শাহ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, শাহ জিয়াউল হক রুবেল, কার্যকরী সদস্য মিলন খোন্দকার, সেপাল নাথ, পিনু শিকদার, এম দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন, যতিন্দ্র সুত্রধর, জিয়াউল হক বাপ্পি, জয়নাল আবেদীন, শাখাওয়াত পাটোয়ারী ও সলিম উল্লাহ ভূঁইয়াসহ স্থানীয় সাংবাদিক নেতারা।

উপস্থিত ছিলেন নুরুল আমীন, মিতুল চৌধুরী, কামরুল হাসান, কাজী মো. মহিব উল্লাহ, আবদুল হালিমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিক সজীবের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। তারা অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের অস্ত্রধারী সন্ত্রাসীরা রিভলবার তাক করে সজীবকে হত্যার চেষ্টা চালায়, বেদম মারধর করে এবং একপর্যায়ে ফেনী নদীতে ফেলে দেয়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসায় প্রাণে রক্ষা পান তিনি।

বক্তারা এ ঘটনায় ইমাম হোসেন ও ইউনুস নামে দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত পলাতক আসামি ও নেপথ্যের হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page