বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name


৩০ মার্চ ২০২৬ খ্রিঃ
আজ ৩০ মার্চ ২০২৬ খ্রি:, সোমবার সকাল ১১:০০ ঘটিকায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো ফেব্রুয়ারী/২৬ খ্রি: মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়।
সভায় ডিআইজি মহোদয় ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাসমূহে ফেব্রুয়ারী/২৬ মাসের সংঘটিত বিভিন্ন অপরাধ পর্যালোচনা করেন এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরো কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উক্ত সভায় এসময় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপারগণ । এছাড়াও রেঞ্জাধীন সকল সার্কেল অফিসারগণ ও সকল অফিসার্স ইনচার্জগণ জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন।
সভায় রেঞ্জের সার্বিক অপরাধ চিত্র উন্নয়ন, দ্রুত সেবা প্রদান, ডিজিটাল পর্যবেক্ষণ বৃদ্ধি এবং সমন্বিত অভিযানে আরও গতি আনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page