মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

ব্রাহ্মণবাড়িয়া কসবায় পুলিশের পৃথক অভিযানে ১০৪ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name

 

আব্দুর রাজ্জাক সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী পৃথক দুই অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। এ সময় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া এক আসামির ফেলে যাওয়া ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার(৭ জুলাই২০২৬ইং)
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় কসবা-নয়নপুর সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এক মাদক কারবারি পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন সকাল সাড়ে ৬টার দিকে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ১.মোঃ মঞ্জরুল ইসলাম পিতা মোঃ শফিকুল ইসলাম,গ্রাম রঘুনাথপুর এবং ২.মোঃ রিয়াজুল ইসলাম পিতা মোঃ ইছহাক মিয়া,গ্রাম ধোপাগাছিনা। উভয়ের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page