বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

বৈরী আবহাওয়ায় টানা পাঁচ দিন বন্ধ টেকনাফ–সেন্টমার্টিন নৌযান চলাচল

Reporter Name

 

নুরুল কায়সার জুয়েল / টেকনাফ প্রতিনিধি:

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল। দীর্ঘ সময় নৌযোগাযোগ বন্ধ থাকায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে দ্বীপ ও টেকনাফে শতাধিক যাত্রী আটকা পড়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বঙ্গোপসাগর উত্তাল থাকায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে সেন্টমার্টিনে খাদ্যপণ্য, সবজি, ফলমূল, পানীয়সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ব্যাহত হচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় কিছু পণ্যের দামও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
অন্যদিকে, নৌযান চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে যাতায়াত করতে না পেরে বিপাকে পড়েছেন শতাধিক যাত্রী। অনেকে কর্মস্থলে ফিরতে পারছেন না, আবার কেউ চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী জানান, বৈরী আবহাওয়ার কারণে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং সাগর স্বাভাবিক হলে নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page