বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

উখিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পুলিশ সুপার, উদ্ধার তৎপরতা ও নিরাপত্তা জোরদার

Reporter Name

 

নুরুল কায়সার জুয়েল /
ভ্রাম্যমান প্রতিনিধি কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলায় টানা কয়েক দিনের অতি ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার। এ সময় তিনি উদ্ধার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, গত ৬, ৭ ও ৮ জুলাই ২০২৬ তারিখে টানা অতি ভারী বর্ষণের ফলে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনকালে উদ্ধার তৎপরতার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম তদারকির পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এদিকে, ধসে ক্ষতিগ্রস্ত ও পরিত্যক্ত এলাকাগুলোতে যাতে কোনো ধরনের চুরি, লুটপাট বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশনায় উখিয়া থানা পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অপরদিকে, কক্সবাজার আবহাওয়া অফিস আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ ও উপজেলা প্রশাসন পাহাড়ের পাদদেশ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত সকলকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page