বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

টানা দ্বিতীয়বার জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শরীফ চৌধুরী

Reporter Name

 

এহসানুল হক রিপন
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরস্থ জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ চৌধুরী।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষকরা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। এ সময় নবনির্বাচিত সভাপতি তাৎক্ষণিকভাবে কয়েকটি দাবি বাস্তবায়নের ঘোষণা দেন এবং বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস প্রদান করেন।

সভায় প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, “আপনি একজন শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি। অতীতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনার মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যতেও শিক্ষক-শিক্ষার্থী এবং বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি। পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।”

বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আক্তার হোসেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. বেলাল মিয়া দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি মো. শরীফ চৌধুরী বক্তব্যে বলেন, “আমাকে টানা দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে যা যা করণীয়, তা বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও জানান, বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং খেলার মাঠ সম্প্রসারণের বিষয়ে তিনি সংসদ সদস্যের কাছে আবেদন করেছেন। এ বিষয়ে সংসদ সদস্য অচিরেই বিদ্যালয় পরিদর্শনে আসবেন বলে আশ্বাস দিয়েছেন।

সভা চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুহিলপুর আলহাজ হারুন আল রশিদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু ইয়াসিন, শিক্ষানুরাগী রাহিম উদ্দিন রায়হান, বাংলাদেশ গ্যাস ফিল্ডের সিবিএই ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন, শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক, যুবদল নেতা ইউসুফ আহমেদসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুহিলপুর ছাত্র সংসদের আহ্বায়ক অনন্য মামুন, সদস্য সচিব শমশের মুবিন এবং সাবেক সদস্য সচিব ইফরান আহমেদ আপন নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page