মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মেঘনা নদীর ভাঙন রোধে পানিশ্বরে জিও ব্যাগ ফেলে জরুরি তীররক্ষা কাজের উদ্বোধন

Reporter Name

 

আব্দুর রাজ্জাক সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের উত্তর পানিশ্বর বাজার এলাকায় মেঘনা নদীর বাম তীরে নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগের মাধ্যমে জরুরি অস্থায়ী তীররক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার(৬ জুলাই ২০২৬ইং)
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিনের নদীভাঙনের ঝুঁকিতে থাকা উত্তর পানিশ্বর বাজার ও আশপাশের জনপদের মানুষকে সুরক্ষা দিতেই এ জরুরি প্রতিরক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, নদীভাঙন কবলিত এলাকার মানুষের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে এই তীররক্ষা কাজ শুরু করা হয়েছে। কাজটি দ্রুত ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার মাধ্যমে স্থানীয় জনগণের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
সরাইল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের বাস্তবায়নে উত্তর পানিশ্বর বাজার এলাকায় জিও ব্যাগের মাধ্যমে এ জরুরি তীররক্ষা কাজ পরিচালিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা নদীভাঙন রোধে এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্থায়ী নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নেরও দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page