বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

সামান্য বৃষ্টি বা রাত হলেই সিএনজি ভাড়া নৈরাজ্য: ভৈরব-আগানগর রুটে জিম্মি যাত্রীরা

Reporter Name

 

​ভৈরব প্রতিনিধি:

ভৈরব-আগানগর রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। স্বাভাবিক সময়ের ৪০ টাকার ভাড়া সামান্য বৃষ্টি কিংবা রাত নামলেই হয়ে যাচ্ছে ৫০ টাকা। চালকদের এমন স্বেচ্ছাচারী ও সিন্ডিকেট আচরণের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে যাতায়াতকারী হাজারো সাধারণ মানুষ।

​স্থানীয় যাত্রী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, ভৈরব থেকে মেঘনা নদী পার হয়ে ওপারে আগানগর ইউনিয়নে যাতায়াতের জন্য সিএনজি অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু আবহাওয়া খারাপ হওয়া বা রাত নামার সুযোগ নিয়ে চালকরা যাত্রীদের এক প্রকার জিম্মি করে ফেলে। আকাশে সামান্য মেঘ দেখা দিলে কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেই কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে সরাসরি ১০ থেকে ২০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি করা হয়।

​একই চিত্র দেখা যায় রাত গভীর হলে। রাত ৮টা বা ৯টার পর যখন স্ট্যান্ডে যাত্রীদের চাপ বাড়ে এবং বিকল্প যাতায়াত ব্যবস্থা কমে আসে, তখন চালকরা একজোট হয়ে অতিরিক্ত ভাড়া হাঁকাতে শুরু করে। বাধ্য হয়ে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের বাড়তি টাকা দিয়েই গন্তব্যে ফিরতে হচ্ছে।

​ভুক্তভোগী যাত্রীদের ক্ষোভ:

নিয়মিত এই রুটে চলাচলকারী স্থানীয় এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিনে যে ভাড়া ৪০ টাকা, একটু বৃষ্টি হলেই চালকরা সেটা ৫০ টাকা করে দেয়। রাত হলে তো কথাই নেই, চালকদের ইচ্ছামতো টাকা না দিলে তারা যেতেই চায় না। সামান্য বৃষ্টিতে রাস্তা তো আর বন্ধ হয়ে যায় না, তাহলে ভাড়া কেন বাড়বে? আমরা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page