বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

টেকনাফে ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ: চিহ্নিত ৭ জনসহ অজ্ঞাতনামা ৩- ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, প্রাণনাশের হুমকিরও দাবি

Reporter Name

 

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিহ্নিত ৭ জন সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আবদুল জব্বার।

অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ পৌরসভার বাসিন্দা আবদুল জব্বার দীর্ঘদিন ধরে টেকনাফ স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, গত ৮ জুন বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে ব্যবসায়িক প্রয়োজনে নগদ ১২ লাখ টাকা নিয়ে সীমান্ত কমপ্লেস মার্কেটে অবস্থিত নিজ কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। পথে টেকনাফ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে হামলা করে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাকে ঘিরে ফেলে। এ সময় প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখিত মোহাম্মদ ইসমাইল তাকে ধাক্কা দিয়ে গলা চেপে ধরেন এবং জিয়াবুল, জাবেদ সহ অন্যরা তার হাতে থাকা টাকার ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। অভিযোগে আরও বলা হয়, কয়েকজন অভিযুক্ত ধারালো অস্ত্র প্রদর্শন করে তাকে ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগীর দাবি, তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং এ বিষয়ে মামলা বা অন্য কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করলে গুরুতর পরিণতির হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
আবদুল জব্বার তার অভিযোগে বলেন, “আমি একজন বৈধ ব্যবসায়ী। আমার ব্যবসায়িক অর্থ প্রকাশ্যে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, টেকনাফে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page