মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিশেষ অভিযানে যুবলীগ কর্মীসহ ৭ জন গ্রেফতার

Reporter Name

 

আব্দুর রাজ্জাক সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করেছে সরাইল থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুন ২০২৬ ইং)
গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে একাধিক মামলার পলাতক আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং ধর্তব্য অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
সরাইল থানা সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ও সরাইল সদর ইউনিয়নের যুবলীগ কর্মী জাহাঙ্গীর (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পশ্চিম কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা এবং জয়নাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সরাইল থানায় দায়েরকৃত মামলা নং-২৫, তারিখ ১৮ মে ২০২৬ এর সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭ ও ১০ ধারায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এসআই (নিরস্ত্র) মোঃ ফারুক আহমদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে আদালতের বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কালিকচ্ছ (নাথপাড়া) এলাকার আওয়াল মিয়ার ছেলে রাজিব (৩০)। তার বিরুদ্ধে সিআর মামলা নং-৪৩২/২৬ এর ৩২৩, ৩৮০ ও ৪২৮ ধারায় মামলা রয়েছে। এএসআই (নিরস্ত্র) সুমন মিয়া তাকে গ্রেফতার করেন।
একই অভিযানে সৈয়দটুলা গ্রামের মহরম আলীর ছেলে মোঃআকরাম মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিআর মামলা নং-৩১৯/২৬ এর যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা রয়েছে। এ এস আই (নিরস্ত্র) সুলতান হোসাইন তাকে গ্রেফতার করেন।
অপরদিকে শাহজাদাপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মনির হোসেনের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে পেনাল কোডের ৩২৩, ৩৮০ ও ৫০৬(২) ধারার অভিযোগ রয়েছে। অপর মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১১(গ) ধারার আওতাভুক্ত। এএসআই (নিরস্ত্র) হানিফ মিয়া ও এএসআই (নিরস্ত্র) কারুন মিয়া পৃথকভাবে এসব পরোয়ানা তামিল করেন।
এছাড়াও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ধর্তব্য অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন রানীদিয়া গ্রামের আলকাছ মিয়ার ছেলে মোঃজিদান (২২) এবং পানিশ্বর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে নুরুল ইসলাম (২৫)। এস আই (নিরস্ত্র) টিপু সুলতানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে সরাইল থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত ও নিরপেক্ষ অভিযান পরিচালিত হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং অপরাধপ্রবণতা হ্রাস পাবে,পলাতক আসামি, পরোয়ানাভুক্ত ও সন্দেহভাজনদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page