বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Headline :
ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডের ভাড়া নিয়ে সংঘর্ষ,  পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদকের বিস্তার স্থানীয়দের উদ্বেগ, কার্য্কর পদক্ষেপের জোর দাবি সামান্য বৃষ্টি বা রাত হলেই সিএনজি ভাড়া নৈরাজ্য: ভৈরব-আগানগর রুটে জিম্মি যাত্রীরা টেকনাফে ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ: চিহ্নিত ৭ জনসহ অজ্ঞাতনামা ৩- ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, প্রাণনাশের হুমকিরও দাবি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিশেষ অভিযানে যুবলীগ কর্মীসহ ৭ জন গ্রেফতার টেকনাফ সদর রাজারছড়া পাহাড়ে এস আই মোরশেদের দুঃসাহসিক অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা থেকে অপহৃত ৫ জনকে জীবিত উদ্ধার, টেকনাফ মডেল থানার সফলতায় স্বস্তি পদোন্নতির পর জন্মভূমি শিবচরে এডিশনাল আইজিপি রেজাউল করিম মল্লিক, উচ্ছ্বসিত এলাকাবাসী পদোন্নতির পর জন্মভূমি শিবচরে এডিশনাল আইজিপি রেজাউল করিম মল্লিক, উচ্ছ্বসিত এলাকাবাসী আশুগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

পদোন্নতির পর জন্মভূমি শিবচরে এডিশনাল আইজিপি রেজাউল করিম মল্লিক, উচ্ছ্বসিত এলাকাবাসী

Reporter Name

 

মো: রিয়াজ রহমান
শিবচর প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (এডিশনাল আইজিপি) পদে পদোন্নতি লাভের পর নিজ জন্মভূমি শিবচরে এসেছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও শিবচরের কৃতি সন্তান রেজাউল করিম মল্লিক।

মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি উপজেলার নিজ বাসভবনে পৌঁছান। শিবচরে এসে প্রথমেই তিনি তাঁর মরহুম পিতার কবর জিয়ারত করেন এবং পিতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। বাবার কবর জিয়ারত শেষে তিনি সরাসরি শিবচর থানায় প্রবেশ করেন।

পরে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের দায়িত্ব পালনে আরও আন্তরিক, মানবিক ও পেশাদার হওয়ার আহ্বান জানান।

থানা পরিদর্শনের অংশ হিসেবে তিনি থানা প্রাঙ্গণে একটি এভোকাডো ফলজ বৃক্ষের চারা রোপণ করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শিবচর সফরকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এলাকাবাসী জানান, শিবচরের সন্তান রেজাউল করিম মল্লিকের এডিশনাল আইজিপি পদে পদোন্নতি পুরো উপজেলার জন্য গর্ব ও সম্মানের বিষয়। তাঁর এই অর্জনে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page