বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

আশুগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

Reporter Name


‎আব্দুর রাজ্জাক সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ​

‎​ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গত ৭ জুন দিবাগত রাতে উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎​আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল ৭ জুন রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসায়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে আরোহী আবুল কালামকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছে থাকা ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

‎​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি আবুল কালামের বিরুদ্ধে ইতিপূর্বে ৫টি মাদক মামলা থাকার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
‎​গ্রেফতারকৃত আবুল কালাম কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার মৈষাখালি গ্রামের আব্দুর রহিমের ছেলে।

‎​এ বিষয়ে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page