শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline :
যোগ্যতার জয়গান: ডিআইজি রেজাউল করিম মল্লিক ও সত্যের পুনরুত্থান ব্রাহ্মণবাড়িয়া সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা পবিত্র কুরআন, আজান ও ওলামায়ে কেরামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা মানববন্ধন টেকনাফে সাংবাদিক ও প্রতিবাদী বিএনপি নেতার বিরুদ্ধে দায়েরকৃত মানহানি মামলা প্রত্যাহারের দাবি, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া ‎​আশুগঞ্জে ১২ কেজি গাঁজা প্রাইভেটকার সহ ৩জন আটক পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সম্পাদক হুমায়ুন কবির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করেন এমপি নাদিয়া পাঠান পাপন শহীদ জিয়া স্মৃতি সংসদ পঞ্চগড় জেলার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতির ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়া সরাইল মাদক সংক্রান্ত বিরুধে সংঘর্ষ নিহত ১ আহত ১৫ নরসিংদীতে এসপি’র সাহসী নেতৃত্ব@ আইনশৃঙ্খলা রক্ষা ও অপপ্রচারের #বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা মিথ্যা অভিযোগ, মামলা-হয়রানিতে থামেননি টেকনাফের সাহসী অনুসন্ধানী সাংবাদিক কায়সার জুয়েল, সত্য প্রকাশের লড়াই অব্যাহত রাখার প্রত্যয়

ব্রাহ্মণবাড়িয়া ‎​আশুগঞ্জে ১২ কেজি গাঁজা প্রাইভেটকার সহ ৩জন আটক

Reporter Name


‎​আব্দুর রাজ্জাক সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

‎​ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১লা জুন২০২৬ ইং) সকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

‎​গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুরের কাপাসিয়া থানার আড়াল বাজার এলাকার মো. করিম মোল্লার ছেলে মোঃ নাদিম মোল্লা, ময়মনসিংহের হালুয়াঘাট থানার উত্তর মণিকুড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ বাছেদ মিয়া প্রকাশ রুবেল এবং শেরপুরের নকলা থানার সাহাপাড়া বাজার এলাকার মোঃ আব্দুল সামাদ তোতা মিয়ার ছেলে মো. মনির সরকার।

‎​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টা ১০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে কারবারিদের গ্রেপ্তার করে পুলিশ।

‎​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ বাছেদ মিয়া প্রকাশ রুবেল ও মোঃ মনির সরকারের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

‎​এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা প্রাইভেটকারটি বিধি মোতাবেক তালিকাভুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page