মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

ব্রাহ্মণবাড়িয়া সরাইল মাদক সংক্রান্ত বিরুধে সংঘর্ষ নিহত ১ আহত ১৫

Reporter Name

 

আব্দুর রাজ্জাক সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলা মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে ২০২৬ইং)
শুক্রবার রাতে সরাইল উপজেলার সৈয়দটুলা উত্তর পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে সৈয়দটলা উত্তর পাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। তবে ওই যুবক ইয়াবা না কিনে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। এ নিয়ে সজীব মিয়া ক্ষুব্ধ হলে দুই যুবকের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় সজীব মিয়ার পক্ষে অবস্থান নেন এলাকার শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে টর্চলাইটের আলো জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে পড়ে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোঃ রায়ান মিয়া(১৫) নিহত হয়েছে, সে মোঃ ছোটন মিয়ার ছেলে।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুর কাদের ভূঁইয়া বলেন মাদকসংক্রান্ত বিষয়ের জের ধরেই দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার পুলিশ বলেন , মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে জড়িতদের আটকে এবং পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page