আব্দুর রাজ্জাক সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে , তিনি জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা স্বাধীন পতাকা পেতাম না।
বিএনপি সংরক্ষিত আসনের এমপি নাদিয়া পাঠান পাপন।
শনিবার (৩০ মে ২০২৬ খ্রিঃ)
বিকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা বিএনপি’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগদ অর্থ বিতরণ ও দোয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,স্বাধীনতার ঘোষক সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কে হৃদয়ে ধারন করে নেতা কর্মীদের দেশ গঠনে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। বিএনপির সংরক্ষিত আসনের এমপি নাদিয়া পাঠান পাপন বলেন’ ‘আমার নাম নয়” স্লোগানে আমার নেতা তারেক রহমানের নাম মুখে মুখে বলতে হবে, নেতারা দলের সাথে বেইমানি করতে পারে,দলের সঙ্গে আমি বেইমানি করলেও আমার সাথে থাকবেন না। আপনারা থাকবেন দলের সাথে। তিনি বলেন আমাকে দলে যে দায়িত্ব দিয়েছে আমার ঈমানী দায়িত্ব আমি তা পালন করব। বক্তৃতায় এটা করব সেটা করব তা আমি বলবো না। বিএনপি নেতাকর্মী দেরকে নিয়ে” আমার উপর দলের দায়িত্ব কাজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা বিএনপি সভাপতি মোঃআনিছুল ইসলাম ঠাকুর। উপজেলা বিএনপি সহ- সভাপতি মোঃরিপন মিয়া,উপজেলা বিএনপি সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলাম মানিক। উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল মাহমুদ আলী,মোঃমাহন মিয়া, সরাইল সদর বিএনপি সভাপতি মোঃকাজল মিয়া, সম্পাদক মোঃ জাকারিয়া,উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ সালাউদ্দিন বিপ্লব।উপজপলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আলম মাস্টার,উপজেলা ছাএদলে মোঃ ওয়ালীদ, ছাত্রদলের মোঃজামাল হোসেন লস্কর, উপজেলা জাসাসের সৈয়দ জাকির হোসেন সহ উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাও. হাবিবুর রহমান।