বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

ব্রাহ্মণবাড়িয়া ‎​আশুগঞ্জে পুলিশের জোড়া অভিযান: গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name


‎​আব্দুর রাজ্জাক সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

‎​ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে২০২৬ইং) সকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎​

‎​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম বুধবার ভোরে মাদকবিরোধী অভিযানে নামে।

‎​সকাল ০৭:১০ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎​একই স্থানে সকাল ০৮:৩০ মিনিটে অপর এক অভিযানে ময়না নামক এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩,৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

‎​গ্রেফতারকৃতদের পরিচয়
‎​১. হেলাল মিয়া পিতাঃ-হাবিবুর রহমান, গ্রাম- চন্দ্রপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
‎২. ময়না পিতাঃ-সুরুজ মিয়া,গ্রাম- জগন্নাথপুর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।

‎​পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হেলাল মিয়ার বিরুদ্ধে এর আগে ১টি এবং ময়নার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে।

‎​​উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page