বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

টেকনাফে শাহ পরীর দ্বীপের সাবেক মেম্বার ইসমাইল আব্দুল জব্বারের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name

 

কক্সবাজার প্রতিনিধি/
টেকনাফ পৌর বিএনপির সহ-সভাপতি ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল জব্বারের বিরুদ্ধে দায়ের করা ৫ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১১ মে (সোমবার) বিকেলে টেকনাফ উপজেলার প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা অভিযোগ করেন, শাহপরীর দ্বীপের সাবেক মেম্বার মো. ইসমাঈল কর্তৃক দায়ের করা এ মানহানি মামলা উদ্দেশ্যপ্রণোদিত এবং মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা। তারা বলেন, শাহ পরীর দ্বীপের নিরহ মানুষদের ইসমাইল মেম্বার কতৃক হয়রানি বন্ধ, সত্য প্রকাশ ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আব্দুল জব্বারকে হয়রানি করতে এ মামলা করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, “গণমাধ্যমকর্মী ও সমাজ সচেতন প্রতিবাদী ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভয়ভীতি দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই যদি মামলা-হামলার শিকার হতে হয়, তাহলে সমাজে সত্য প্রকাশের পথ সংকুচিত হয়ে যাবে।”

বক্তারা আরো বলেন, ইসমাইল মেম্বার যদি বিএনপির নাম ব্যবহার করে শাহ পরীর দ্বীপের নিরহ মানুষকে জিম্মি করে মিথ্যা সাজানো মামলায় ফাঁসিয়ে দিয়ে হয়রানি করে তার বিরুদ্ধে ব্যবস্হা নিতে উচ্চ রাজনৈতিবিদ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে “হয়রানিমূলক” এ মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিক ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন ও বিক্ষোভে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page