মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ নাইক্ষ্যংছড়িতে ৩০০ মানুষের চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ।।

Reporter Name

 

এস.এম.হুমায়ুন কবির,কক্সবাজার।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী দুর্গম লেম্বুছড়ি এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ, শিক্ষা সহায়ক সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে।
৯ মে

শনিবার লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ বাহিরমাঠ এলাকায় আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৩০০ জন অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
এছাড়া লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে প্রায় ৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় জনসাধারণের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অপারেশন উত্তরণ-এর আওতায় সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি দীর্ঘদিন ধরে জনবান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page