বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

ব্রাহ্মণবাড়িয়া ‎সরাইলে প্রশাসনের সাথে এমপি রুমিন ফারহানার বৈঠক; দুর্নীতি ও হয়রানি বন্ধের কঠোর নির্দেশ

Reporter Name


‎​আব্দুর রাজ্জাক  সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

‎​ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “জনসাধারণ যেন কোনো সরকারি সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়, সেদিকে আমাদের কঠোর নজর দিতে হবে। জনগণের প্রতিটি টাকা যেন সঠিক জনকল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।

‎​শনিবার (৯ মে২০২৬ইং) বিকেল ৩ ঘটিকায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎ এলাকার অবকাঠামো উন্নয়নে স্বচ্ছতা বজায় রাখা এবং জনকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। ​সভায় প্রধান আলোচ্য বিষয় হিসেবে দুর্নীতি রোধ ও উন্নয়নের গুণগত মানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

‎ বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার কাজে যেন কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতির আশ্রয় নেওয়া না হয়, সে বিষয়ে স্থানীয় প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি প্রদান করেন সংসদ সদস্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন, জনস্বার্থ রক্ষায় কাজের মান নিয়ে কোনো প্রকার আপস করা হবে না।

‎​পাশাপাশি জনভোগান্তি নিরসনে সরকারি অফিসগুলোকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত পরিবেশে দ্রুততম সময়ে সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে এবং সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় শেষ করার জন্য তিনি কর্মকর্তাদের তাগিদ দেন।

‎​মতবিনিময় সভায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শেষাংশে এমপি রুমিন ফারহানা সরাইলের সার্বিক উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page