মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

শেরপুর সীমান্তের পাহাড় ও বন ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Reporter Name

 

মনিরুজ্জামান মনির :শেরপুর

উত্তরের সীমান্তঘেঁষা শেরপুর জেলার পাহাড়ি জনপদ ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলাজুড়ে চলমান বন উজাড় ও পাহাড় ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী পাহাড়ি বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটা, পাহাড় ধ্বংস, বনভূমি দখল এবং জীববৈচিত্র্য ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সচেতন নাগরিক, পরিবেশকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার দুপুরে সীমান্ত এলাকার রাঙটিয়া রেঞ্জ কার্যালয়ের সামনে ঝিনাইগাতী সম্মিলিত সচেতন সমাজের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, তরুণ সমাজ এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। সমাবেশস্থলে পরিবেশ রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং পাহাড় ও বন ধ্বংস বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, একসময় শেরপুর সীমান্তের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল ঘন বনভূমি, বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। বিশেষ করে ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদীর পাহাড়ি এলাকাগুলো দেশের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত ছিল। কিন্তু কয়েক দশক ধরে অব্যাহত বন উজাড়, পাহাড় কাটা এবং অবৈধ দখলের কারণে সেই প্রাকৃতিক পরিবেশ আজ ভয়াবহ হুমকির মুখে পড়েছে।

সমাবেশে বলা হয়, বন ধ্বংসের ফলে শুধু গাছপালাই হারিয়ে যাচ্ছে না, বিলীন হয়ে যাচ্ছে বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থলও। একসময় যেসব পাহাড়ি বনাঞ্চলে হাতি, বানর, হরিণ, শিয়াল, বনমোরগ এবং নানা প্রজাতির পাখির বিচরণ ছিল, বর্তমানে সেসব এলাকায় জীববৈচিত্র্য দ্রুত কমে যাচ্ছে। বন সংকুচিত হয়ে যাওয়ায় বন্যপ্রাণী লোকালয়ের দিকে চলে আসছে এবং বাড়ছে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত।

পরিবেশকর্মীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, সীমান্তের পাহাড়ি বনাঞ্চল ধ্বংস হতে থাকলে ভবিষ্যতে এ অঞ্চলের পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্থানীয়ভাবে দৃশ্যমান হতে শুরু করেছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, পাহাড়ি মাটির ক্ষয়, খরা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। বনভূমি উজাড় অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ পরিবেশ সংকটের মুখোমুখি হতে হবে বলেও মত দেন তারা।

সমাবেশ থেকে বনখেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়। একই সঙ্গে অবৈধ বন উজাড়, পাহাড় ধ্বংস এবং বনভূমি দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অংশগ্রহণকারীরা বলেন, পাহাড় ও বন শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি স্থানীয় মানুষের জীবন, জীবিকা এবং পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই বন রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।

আলোচনায় আরও উঠে আসে, শেরপুর সীমান্তের পাহাড়ি অঞ্চল শুধু পরিবেশগত দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন অঞ্চলও। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। কিন্তু অব্যাহত বন ধ্বংস চলতে থাকলে এ অঞ্চলের সৌন্দর্য, পরিবেশ এবং পর্যটন সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হয়।

সমাবেশে অংশগ্রহণ করে সেভ দ্যা ওয়াইল্ডলাইফ এন্ড নেচার, সবুজ আন্দোলন বাংলাদেশ, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি ঝিনাইগাতী, বিউটি অফ ঝিনাইগাতী, হাতির খবর ও সচেতনতা, রক্তসৈনিক সংস্থা শ্রীবরদী, বন্ধু ফাউন্ডেশন, প্রশাখা, নালিতাবাড়ি থেকে যা কিছু দেখেছি এবং ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছিসহ বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা পাহাড় ও বন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং সীমান্তের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, প্রকৃতি রক্ষা করা গেলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে টিকে থাকবে মানুষ ও জীববৈচিত্র্য।

রহমত আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন, সোয়ানের জেলা সভাপতি নাঈম ইসলাম, ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির, হাতির খবর ও সচেতনতা গ্রুপের সদস্য কাঞ্চন মারাক, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি ঝিনাইগাতীর উপজেলা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সুবর্ণ, বিউটি অব ঝিনাইগাতীর সভাপতি পারভেজ মোশারফ, ‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি’-এর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান খান এবং তারুণ্যের মঞ্চের আহ্বায়ক লুৎফর রহমান লাজু, রবিউল ইসলাম রুমানসহ স্থানীয় পরিবেশকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page