বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার: মাইক্রোবাস ও দেশীয় অস্ত্র উদ্ধার

Reporter Name

 

​নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়।

পঞ্চগড় জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নিশান মাইক্রোবাস এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

​অভিযানের বিবরণ:
পুলিশ সূত্রে জানা যায়, ২০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানতে পারে যে, একদল সশস্ত্র ডাকাত মাইক্রোবাসযোগে পঞ্চগড় সদর থানার দশমাইল এলাকায় অবস্থান করছে। তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ৪টায় পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে প্রথমে একটি পুরাতন সাদা রঙের নিশান মাইক্রোবাসসহ দুই ডাকাতকে আটক করা হয়।

আটককৃতরা হলো— দিনাজপুরের খানসামা উপজেলার প্রদীপ রায় (৩৮) এবং চিরিরবন্দর উপজেলার মোঃ জহুরুল ইসলাম (৩০)।

​পরবর্তী অভিযান ও গ্রেফতার:
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালায় পুলিশ। অভিযানে ডাকাত দলের আরও ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

​অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার:
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যে সাতমেড়া ইউনিয়নের চেকরমারী ঈদগাহ মাঠ সংলগ্ন একটি বালুর ঢিবি থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:
​২টি ধারালো ছুরি ও ২টি কাটার মেশিন।
​স্লাইরেঞ্জ, প্লাস, হ্যাক্স ব্লেড এবং তারকাটা তোলার যন্ত্র।
​নাট খোলার গুটি রেঞ্জ, রশি, টর্চ লাইট এবং মোট ৯টি মোবাইল ফোন।

​পুলিশের বক্তব্য:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে জেলার বিভিন্ন স্থানে ইতিপূর্বেও ডাকাতি সংঘটিত করেছে। ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে ধরা পড়ায় তাদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​জেলা পুলিশ জানায়, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে তাদের এই বিশেষ অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page