বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

নরসিংদী সিএস অফিসে দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: দুই কর্মচারীর অঢেল সম্পদের পাহাড়

Reporter Name

নিজস্ব প্রতিবেদক,
নরসিংদী নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয় এখন দুই কর্মচারীর হাতে জিম্মি। টেন্ডারবাজি, কেনাকাটায় অনিয়ম আর আউটসোর্সিং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে শূন্য থেকে কোটিপতি বনে গেছেন প্রধান সহকারী রহিম মোল্লা ও অফিস সহকারী মনছুর আহমেদ। জেলা শহরের প্রধান এলাকায় একাধিক বিলাসবহুল অট্টালিকা ও বেনামে অঢেল সম্পদের তথ্য ফাঁস হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রহিম মোল্লার ‘মাতৃছায়া’ ও কোটি টাকার সাম্রাজ্য
তদন্তে জানা যায়, আড়াইহাজারের সাধারণ ঘরের সন্তান রহিম মোল্লা স্বাস্থ্য সহকারী হিসেবে চাকরিতে ঢুকে এখন প্রায় ৫০ কোটি টাকার মালিক। শহরের দক্ষিণ ভেলানগরে স্ত্রীর নামে গড়ে তুলেছেন পাঁচতলা বিশিষ্ট বিলাসবহুল ‘মাতৃছায়া ভবন’। এছাড়া পশ্চিম ভেলানগর মসজিদ রোডে রয়েছে নিজস্ব ‘মোল্লা ভবন’। ক্যাশিয়ার ও প্রধান সহকারীর দায়িত্বে থাকাকালীন দুর্নীতির মাধ্যমে তিনি এই বিপুল সম্পদের পাহাড় গড়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।
সিন্ডিকেট প্রধান মনছুর ও নেপথ্যের কারিগর
পুলিশ সুপারের কার্যালয়ের সামনেই দাঁড়িয়ে আছে অফিস সহকারী মনছুরের বিলাসবহুল পাঁচতলা ভবন। জেলার প্রতিটি হাসপাতালের খাবার সরবরাহ, লন্ড্রি ও মেডিসিন সাপ্লাইসহ আউটসোর্সিংয়ের সকল কাজ নিয়ন্ত্রণ করে এই সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, জনৈক বিতর্কিত বিতর্কিত সাংবাদিক মোজাম্মেল বাবুর সহকর্মী গণমাধ্যমকর্মীর ছত্রছায়ায় মনছুর গং জেলা স্বাস্থ্য বিভাগকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এর আগে সমকাল, আজকের চেতনা ও সংবাদ পত্রিকায় তাদের কুকীর্তি প্রকাশিত হলেও রহস্যজনক কারণে তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছেন।
কর্তৃপক্ষের বক্তব্য
এ বিষয়ে অভিযুক্ত রহিম মোল্লা সম্পদের কথা স্বীকার করে দাবি করেন, জমিগুলো অনেক আগে কম দামে কেনা। তবে একজন সামান্য কর্মচারী হয়ে কীভাবে এত অট্টালিকার মালিক হলেন, তার সদুত্তর মেলেনি।
বর্তমান সিভিল সার্জন বলেন
“আমি নতুন যোগ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পদের খবর জেনে বিব্রত। বিষয়টি তদন্ত করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
শুদ্ধি অভিযানের অপেক্ষায় নরসিংদী
বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে নরসিংদীর স্বাস্থ্য বিভাগ এই ‘সাদা পোশাকের খুনি’ ও দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত হবে—এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। সচেতন নাগরিকরা অবিলম্বে এই শক্তিশালী সিন্ডিকেট ভেঙে দিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page