মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

ভৈরবে গভীর রাতে সশস্ত্র হামলা: নারী ও শিশুসহ একই পরিবারের উপর নির্যাতন, লুটপাটের অভিযোগ

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক, ভৈরব (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকায় গভীর রাতে এক পরিবারের ওপর ভয়াবহ সশস্ত্র হামলা, নির্যাতন ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও দুই শিশু গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে, যা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় হাজী হাসমত সরকারি কলেজ এর উত্তর পাশে অবস্থিত একটি বসতবাড়িতে গত শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ সোলায়মান মিয়া অভিযোগ করেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী দিপু মিয়া, অপু মিয়া, লিমন মিয়া ও শান্তাসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। ঘটনার সময় তিনি বাড়িতে না থাকায় হামলাকারীরা তার স্ত্রী ইমা বেগমকে একা পেয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ইমা বেগমকে চুল ধরে মাটিতে ফেলে নির্মমভাবে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে। একই সময় তাদের ৪ বছর বয়সী কন্যাশিশুর হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং ২ বছর ৬ মাস বয়সী শিশুপুত্রকে আছড়ে ফেলে আহত করা হয়—যা মানবিকতার সীমা লঙ্ঘনের এক ভয়ংকর উদাহরণ বলে মনে করছেন স্থানীয়রা।
এছাড়া হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে। অভিযোগ অনুযায়ী, তারা ঘরের সুটকেস থেকে নগদ ২ লাখ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
ঘটনার সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, হামলাকারীরা চলে যাওয়ার সময় পুনরায় হত্যার হুমকি দিয়ে যায়, যা তাদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।
এ বিষয়ে ভৈরব থানা এ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, যা অবশেষে সহিংস রূপ নেয়। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, ঘটনার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী সোলায়মান মিয়ার পরিবারের সদস্যরা শনিবার ১৮ এপ্রিল দুপুর ২টায় ভৈরব পৌর শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ডে অবস্থিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
অপরদিকে, অভিযুক্ত পক্ষের মাসুদ মিয়ার পরিবারের সদস্যরাও গতকাল বিকেল ৪টায় একই স্থানে পৃথক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সচেতন মহল মনে করছে, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় না আনলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page