ফেনী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ও শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও সাবেক মেয়র আলমগীর বিএ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমেদ মজুমদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জাফর হোসেন মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ খোকন এবং অভিভাবক সদস্য সাইফুর রহমান ডালিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফসার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সামিয়া চৌধুরী।
বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ইবাদতখানা নির্মাণ এবং জাতীয়করণের দাবি তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।