মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

শেরপুরে জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন ও ব্যানার স্থাপন

Reporter Name

 

মনিরুজ্জামান মনির:শেরপুর

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন ও ব্যানার স্থাপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইগাতী সম্মিলিত তরুণ সমাজ। কর্মসূচি উপজেলার সীমান্ত সড়কের দরবেশতলা এলাকায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শেরপুরের গারো পাহাড় অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংসের চিত্র তুলে ধরে তা রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পাবলিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ঝিনাইগাতীর জিহান আহমেদ বলেন, “পুরোনো বড় গাছ বন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সংরক্ষণ করে নতুন চারাগাছ রোপণের মাধ্যমে বনকে সমৃদ্ধ করতে হবে।”
শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সদস্য সাদ্দাম হোসেন বলেন, “চৈত্র থেকে জৈষ্ঠ পর্যন্ত পাখিদের প্রজনন মৌসুম। এ সময় বন উজাড় হলে প্রজননে ব্যাঘাত ঘটে। তাই এ সময়ে গাছ কাটা বন্ধে আইন প্রণয়নের দাবি জানাচ্ছি।”
বক্তারা অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে আইনের যথাযথ প্রয়োগের দাবি জানান।
বিউটি অব ঝিনাইগাতীর সদস্য জামান আহমেদ বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এতে বন্যপ্রাণীর পানির উৎস নষ্ট হচ্ছে এবং কৃষিজমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে। বর্ষাকালে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে ভাঙনের ঝুঁকি বাড়ছে।”
তারা অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক তানভীর ইমন, গাজনী বিট কর্মকর্তা আবু সালেহীনসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
সহকারী বন সংরক্ষক তানভীর ইমন বলেন, “গারো পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা অপরিহার্য। তরুণদের এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page