মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

প্রাথমিক শিক্ষার্থীদের খাবার বিতরণে মান নিয়ন্ত্রণ জরুরি

Reporter Name

 

দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারিভাবে রুটি, কলা ও ডিম বিতরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধরনের কর্মসূচি শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ায় এবং তাদের শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বাস্তব চিত্রের একটি উদ্বেগজনক দিক সামনে আসছে। অনেক ক্ষেত্রে বিতরণকৃত রুটি পঁচা বা অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যাচ্ছে।
মাঠপর্যায়ে দেখা যাচ্ছে যে কিছু বিদ্যালয়ে সরবরাহকৃত রুটিতে ফাঙ্গাস, দুর্গন্ধ কিংবা অস্বাভাবিক নরম-চটচটে ভাব রয়েছে যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুষ্টিকর খাদ্য দেওয়ার উদ্যোগ যদি নিম্নমানের সরবরাহের কারণে ব্যাহত হয় তবে এর উদ্দেশ্যই ব্যর্থ হয়ে পড়বে।
বিশেষজ্ঞদের মতে, খাদ্য সরবরাহ ব্যবস্থায় সঠিক সংরক্ষণ, পরিবহন এবং বিতরণ প্রক্রিয়া নিশ্চিত না হলে এমন সমস্যা দেখা দেওয়াই স্বাভাবিক। তাপমাত্রা নিয়ন্ত্রণের অভাব, দীর্ঘ সময় ধরে সংরক্ষণ এবং তদারকির ঘাটতি এ ধরনের নষ্ট হওয়ার অন্যতম কারণ হতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান খাদ্যের মান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা বাড়াতে হবে এবং নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা চালু করতে হবে। একই সঙ্গে বিদ্যালয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদেরও সচেতন থাকতে হবে, যাতে কোনো অবস্থাতেই নষ্ট বা অস্বাস্থ্যকর খাবার শিশুদের মধ্যে বিতরণ না হয়।
শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সামান্য অবহেলাও যেন বড় বিপদের কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি দেওয়া এখন সময়ের দাবি।

ফারিয়া ইসলাম
শিক্ষার্থী, ভৈরব সরকারি মহিলা কলেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page