মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

ফেনীর মহিপালে বহুতল ভবন নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

Reporter Name

 

ফেনী প্রতিনিধি: ফেনীর মহিপাল এলাকায় একটি বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, আলমাস হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশের একটি জমির মালিকপক্ষের নির্মাণকাজে জৈনক আবুল কাশেম বাধা প্রদান করছেন—এমন অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে এ বিষয়ে কথা হলে জমির মালিক আজিজুর রহমানের ছেলে মনির আহমেদ ভূঁইয়া জানান, ফেনীর চাড়িপুর মৌজার ২৪৩৬ নম্বর দাগে মোট ২৭ ডিসিম জমি রয়েছে।

এর মধ্যে ১৩.৫ ডিসিম জমি আজিজুর রহমান গংয়ের এবং বাকি ১৩.৫ ডিসিম ছিল তাজুল ইসলাম গংয়ের ভাগ হওয়ার পর এক পর্যায়ে সরকার ১ ডিসিম জমি অধিগ্রহণ করে। সেই অধিগ্রহণের টাকা তাজুল ইসলাম গং গ্রহণ করায় তাদের অংশ ১৩.৫ ডিসিম থেকে কমে ১২.৫ ডিসিমে দাঁড়ায়। পরবর্তীতে আরও ১ ডিসিম জমি আজিজুর রহমানের সাথে বিনিময় (এয়াজ বদল) হওয়ায় তাজুল ইসলামের অংশ দাঁড়ায় ১১.৫ ডিসিমে।

অপর দিকে, আজিজের রহমান গং দের জমির পরিমান দাঁড়ায় ১৪.৫ ডিসিম।

আজিজুর রহমানের পুত্র মনির আহমেদের অভিযোগ, উক্ত দাগে আবুল কাশেম নামের এক ব্যক্তি তাজুল ইসলামের পুত্র মোস্তফা থেকে নাকি ৩ ডিসিম ক্রয় করেছেন দাবি করে আদালতে মামলা দায়ের করেন এবং বর্তমানে নির্মাণকাজে বাধা সৃষ্টি করছেন।

তিনি বলেন, তিনি যার কাছ থেকে জমি কিনেছেন, তার কাছেই বিষয়টি নিয়ে যাবেন। আমাদের অযথা হয়রানি করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিরোধ নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page