বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

ব্রাহ্মণবাড়ীয়া ‎​আশুগঞ্জে সিএনজি সহ ১৯১০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

Reporter Name


‎​আব্দুর রাজ্জাক, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ

‎​ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে এক হাজার নয়শত দশ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (৭ই এপ্রিল২০২৬ইং) সকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

‎​গ্রেফতারকৃতরা হলেন: ​বিজয়নগর উপজেলার সহদেবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ রানা (২৪) ​একই উপজেলার হাটিঙ্গা গ্রামের কালা মিয়ার ছেলে মোঃ সবুজ (২৪)।
‎​
‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
‎​
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে মাদক ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

‎​মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page