বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

ব্রাহ্মণবাড়িয়া ‎আশুগঞ্জে ১৯৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি পলাতক

Reporter Name

‎​আব্দুর রাজ্জাক সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


‎​ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে উপজেলা পুলিশের এক বিশেষ অভিযানে ১৯৫ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। সোমবার (৬ই এপ্রিল২০২৬ ইং) দুপুরে আশুগঞ্জ গোলচত্বর সংলগ্ন রৌশন জলিল স্কুলের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

‎​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা অভিমুখে যাওয়া একটি প্রাইভেটকার যানজটে আটকা পড়লে পুলিশ সেটি তল্লাশির উদ্যোগ নেয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ি ফেলে দৌঁড়ে পালিয়ে যায় দুই মাদক কারবারি। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎​পলাতক আসামিরা হলেন: ১. ফুয়াদ হাসান সাকিব (৩১), পিতা- হাজী সিরাজ আলী, গ্রাম- সোয়াবই, মাধবপুর, হবিগঞ্জ। ২. মোঃ আব্দুল আলীম প্রকাশ মওসুম (৩১), পিতা- ঝাড়ু মিয়া, গ্রাম- কমলপুর (আমলাপাড়া), ভৈরব, কিশোরগঞ্জ।

‎​আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‎​এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page