মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি আসাদুল্লাহ আজাদ, সম্পাদক কেরামত আলী

Reporter Name

 

​নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়:

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সংশোধিত গঠনতন্ত্র ২০২৪-এর বিধি মোতাবেক পঞ্চগড় জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

​নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আসাদুল্লাহ আজাদ (প্রধান শিক্ষক, ছত্র শিকারপুর সপ্রাবি, দেবীগঞ্জ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কেরামত আলী (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাজমহল সপ্রাবি, পঞ্চগড় সদর)।

​বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এই কমিটির অনুমোদন প্রদান করেছেন।

​কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন:
​সিনিয়র সহ-সভাপতি: মো. মোকবুলার রহমান (প্রধান শিক্ষক, ভজনপুর সপ্রাবি, তেঁতুলিয়া)।
​সিনিয়র যুগ্ম সম্পাদক: মো. মাহমুদুল আলম চপল (মাঝগ্রাম সপ্রাবি, বোদা)।
​সাংগঠনিক সম্পাদক: মো. মিজানুর রহমান (বোদা মডেল সপ্রাবি, বোদা)।
​অর্থ সম্পাদক: মো. শহিদুল ইসলাম (বগুলাডাঙ্গী সপ্রাবি, পঞ্চগড় সদর)।

​উপজেলা কমিটি পুনর্গঠনের অঙ্গীকার:
কমিটি ঘোষণা পরবর্তী এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. কেরামত আলী বলেন, “আমাদের প্রধান লক্ষ্য জেলার সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা। জেলার যে সকল উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”

​নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

জেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা নবগঠিত এই কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page