নিজস্ব প্রতিবেদক,
নরসিংদীতে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘নরসিংদী ক্রাইম রিপোর্টারস্ ইউনিট’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪শে রমজান) শহরের বাজির মোড়স্থ আইডিয়াল সেন্টার পয়েন্টে সংগঠনের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা নুরুজ্জামান পিটু। তিনি তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে প্রধান বক্তা হিসেবেও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।
সভাপতিত্ব
নরসিংদী ক্রাইম রিপোর্টারস্ ইউনিটের সভাপতি মাসুদ রানা বাবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করে সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান সরকার, কামাল সরকার, কাজল মিয়া, রুমানা আক্তার, শফিক আহমেদ, ডাক্তার আদম আলী, মামুন , সামিয়া সরকার,
দোয়া ও মোনাজাত
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার এবং সমাজের অপরাধ দমনে সোচ্চার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম সহ ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার শেষে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।