বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

ব্রাহ্মণবাড়িয়া নন্দন পুর বিসিকে সীমানা প্রাচীর নির্মাণের অনিয়ম ও দুর্নীতির মহোৎসব।

Reporter Name

 

এহসানুল হক রিপন জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

​ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) জেলা কার্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি শিডিউলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রথম শ্রেণির ইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ২ নম্বর ইট। আর এসব অনিয়ম ধামাচাপা দিতে রাতের আঁধারে তড়িঘড়ি করে দেয়াল প্লাস্টার (আস্তর) করে ফেলার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

​সরেজমিনে তদন্তে জানা গেছে, বিসিকের সীমানা প্রাচীর নির্মাণে গুণগত মান বজায় না রেখেই কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। দেখা যায়, দেয়াল তৈরিতে যে ইট ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের এবং ভঙ্গুর। স্থানীয়দের অভিযোগ, সাংবাদিকদের আসার খবর ছড়িয়ে পড়লে অনিয়মের প্রমাণ মুছতে ঠিকাদারি প্রতিষ্ঠানটি দিনরাত কাজ করে তড়িঘড়ি করে প্লাস্টার করে ফেলছে।

​এই প্রকাশ্য দুর্নীতির বিষয়ে জানতে চাইলে বিসিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মোঃ রুকনউদ্দিন ভূইয়া দায়সারাভাবে বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, “আমাদের জানামতে কোনো অনিয়ম হচ্ছে না।” অথচ তার এই বক্তব্যের ঠিক উল্টো চিত্র ফুটে উঠেছে খোদ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বীকারোক্তিতে।

​ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সোহান সাংবাদিকদের কাছে অন্তত এক হাজার নিম্নমানের ইট ব্যবহারের কথা অকপটে স্বীকার করেছেন। তবে অবশিষ্ট নিম্নমানের ইটগুলো ফেরত দেওয়ার দায়সারা প্রতিশ্রুতি দেন তিনি।

​সরকারি বরাদ্দের এমন হরিলুট এবং বিসিক কর্মকর্তাদের উদাসীনতায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই কাজের মান তদন্ত করে দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় সরকারি অর্থের এই অপচয় ও নিম্নমানের কাজ বন্ধ হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page