বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Headline :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

সরাইলে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার ও মতবিনিময়।

Reporter Name


‎​আব্দুর রাজ্জাক, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ

‎​ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ই মার্চ২০২৬ইং) বিকেলে উপজেলা মডেল মসজিদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ এনাম খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাও.মোঃ মোবারক হোসাইন।

‎​অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সরাইল উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময় সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় উন্নয়নের চিত্র তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

‎​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনির হোসেন, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোঃ কুতুব উদ্দিন এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নুরুজ্জামান জাবেদ।

‎​সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মিয়া, সরাইল সাংবাদিক পরিষদের সভাপতি মীর মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সরাইল সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল পাঠান, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর এবং সরাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম প্রমুখ।

‎​ইফতার ও মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page