বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

ময়মনসিংহে সাইফুল ফিলিং স্টেশনকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার, প্রশাসনের তদারকিতে অভিযোগের সত্যতা মেলেনি

Reporter Name

 

তসলিম সরকার
ময়মনসিংহে জ্বালানি তেল বিক্রি নিয়ে মেসার্স সাইফুল ফিলিং স্টেশনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে।

স্টেশনটিতে ক্যানে করে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে—এমন ভিত্তিহীন প্রচারণার মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

তবে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ–টাঙ্গাইল সড়কের নগরীর পুলিশ লাইন এলাকায় অবস্থিত মেসার্স সাইফুল ফিলিং স্টেশনে সরেজমিন তদারকি চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন। পরিদর্শন শেষে তিনি জ্বালানি তেল বিক্রিতে কোনো ধরনের অনিয়ম, কারসাজি বা অবৈধভাবে তেল বিক্রির প্রমাণ পাননি।

সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন নিয়ে গ্রাহকেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিয়ম অনুযায়ী জ্বালানি তেল সংগ্রহ করছেন। কোনো ধরনের ক্যান বা অবৈধ পাত্রে তেল বিক্রির ঘটনা চোখে পড়েনি। স্টেশনটিতে স্বাভাবিক নিয়মেই যানবাহনে তেল সরবরাহ করা হচ্ছে।

ফিলিং স্টেশনটির মালিক মো. সাইফুল আলম জানান, সর্বশেষ গত বৃহস্পতিবার তিনি প্রায় ১৮ হাজার লিটার জ্বালানি তেল পেয়েছেন। তার স্টেশনে মূলত অকটেন বিক্রি হয় এবং অধিকাংশ গ্রাহকই মোটরসাইকেল চালক।

তিনি বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন তার স্টেশনে প্রায় ৪ থেকে ৫ হাজার লিটার অকটেনের চাহিদা থাকে। কিন্তু গত তিন থেকে চার দিনে হঠাৎ করেই চাহিদা প্রায় তিনগুণ বেড়ে গেছে। এতে করে গ্রাহকদের চাপও বেড়েছে এবং পরিস্থিতি সামাল দেওয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, “আমরা সবসময় সরকারি নির্দেশনা মেনে জ্বালানি তেল বিক্রি করে আসছি। কোনো ধরনের অবৈধভাবে তেল বিক্রির সঙ্গে আমরা জড়িত নই। কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।”

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করা অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন কাজ। তারা এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান।

প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে যাচাই-বাছাই ছাড়া অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page