বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

বাঁকখালি বন রেঞ্জের কচ্চপিয়া ও বাঁকখালি সদর বনবিটে অভিযান, বসতঘর-তামাক চুল্লি ও ২ করাতকল গুঁড়িয়ে দিল বন বিভাগ।।

Reporter Name

 

এস.এম. হুমায়ুন কবির, কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারের উত্তর বনবিভাগের বাঁকখালি বন রেঞ্জের কচ্ছপিয়া বনবিট ও বাঁকখালি সদর বনবিটে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বন বিভাগের সংরক্ষিত সরকারি জায়গায় একটি বসতঘর, একটি পাকা তামাক চুল্লি ও দুটি অবৈধ করাতকল গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে কক্সবাজার উত্তর বন বিভাগের বাঁকখালি রেঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বাঁকখালি অফিসার অফিসার, সহকারী বন সংরক্ষক( এসিএফ) মো. আল আমিনের নেতৃত্বে এবং ডেপুটি রেঞ্জার এস.এম. মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বাঁকখালি সদর বনবিট ও কচ্ছপিয়া বনবিটের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে কচ্ছপিয়া বনবিটের মৌলভীকাটা এলাকায় একটি টিনসেট বসতঘর এবং হাজিরপাড়া এলাকায় বেলাল ওরফে গুটি বেলালের মালিকানাধীন একটি পাকা তামাক চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৩০ শতক সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
একই দিনে কক্সবাজার উত্তর বন বিভাগের বাঁকখালি রেঞ্জের আওতাধীন চেরাংঘাটা এলাকায় হারুনের মালিকানাধীন “হারুন স’ মিল” এবং সায়েদুল ইসলামের মালিকানাধীন আরেকটি স’মিল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
বাঁকখালি বন রেঞ্জের ডেপুটি রেঞ্জ অফিসার এস.এম. মোস্তাফিজুর রহমান জানান, কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন বাঁকখালি রেঞ্জে মোট ১১টি অবৈধ করাতকল রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার দুটি করাতকল সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট ৯টি করাতকলের বিরুদ্ধেও অচিরেই অভিযান চালানো হবে।
তিনি আরও জানান, চলতি সপ্তাহে বাঁকখালি বনবিট ও কচ্ছপিয়া বনবিট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করা হয়েছে। বন বিভাগের সংরক্ষিত জমি থেকে সব ধরনের অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page