বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

এমপি লুৎফর রহমান কাজলকে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

Reporter Name

 

 

এস.এম.হুমায়ুন কবির,কক্সবাজার।।

কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান কাজলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রামু প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রামুতে সাংসদ আলহাজ্ব লুৎফর রহমান কাজলের নিরিবিলি অর্কিট বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, দপ্তর সম্পাদক শওকত ইসলাম, কার্যকরী সদস্য মুহাম্মদ আবু বকর ছিদ্দিক এবং সদস্য হামিদুল হক, এস. এম. হুমায়ুন কবির, এমএইচ আরমান, হাবিবুর রহমান সোহেল, জাফর আলম জুয়েল, কামাল শিশির, নুরুল হক সিকদার, এইচ. এম. জয়নাল আবেদীন, মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়াও সহযোগী সদস্য কায়েদ আলম কায়সার, জাবেদুল আনোয়ার, মোহাম্মদ মোবারক, মোহাম্মদ ইলিয়াছ, উচ্ছ্বাস বড়ুয়া, নুরুল আমিন, এসএম লুৎফুর কবির শিহাব, হামিদুল হক মার্শালসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে দ্বিতীয়বারের মতো কক্সবাজার-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান কাজল বলেন, মাদক চোরাচালান, ভূমি জবরদখল, সন্ত্রাস ও মবসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
তিনি বলেন, “দল-বিরোধী দল বুঝি না। অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজ থেকে সকল ধরনের অপরাধ সমূলে উৎখাত করে নাগরিকরা যেন আত্মসম্মান নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের আয়না। তাদের ক্ষুরধার লেখনির মাধ্যমে সমাজের অপরাধ ও অসঙ্গতি তুলে ধরতে হবে। কোথাও বালু উত্তোলন, পাহাড় নিধন বা পরিবহন খাতে চাঁদাবাজি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশাসন ও সাংবাদিকরা আন্তরিকভাবে কাজ করলে কেউ অপরাধ করে পার পাবে না। সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার-৩ আসনসহ সারা বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page