বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রতন

Reporter Name

 

এম.আর. সোহেল নিজেস্ব প্রতিবেদক:- কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভৈরবের কৃতি সন্তান এডভোকেট মিজানুর রহমান সভাপতি এবং এডভোকেট আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) সাড়ে ৮টার সময় নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. ইদ্রিস মিয়া এডভোকেট।এর আগে, দিনব্যাপী বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ চলে। কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির-২০২৬ এর নির্বাচনে মিজানুর রহমান এডভোকেট ১৯৯ ভোট পেয়ে সভাপতি, এ. এম. হাজ্জাদুল হক এডভোকেট ২৭৭ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মুফতী মো. জাকির খান এডভোকেট ২৩৯ ভোট পেয়ে সহ-সভাপতি-২, আমিনুল ইসলাম রতন এডভোকেট ২৬৫ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক, সাজ্জাদুল হক ভুইয়া এডভোকেট ২৪৪ ভোট পেয়ে সহ- সাধারণ সম্পাদক-১, মো. আবু সাইম এডভোকেট ২২৭ ভোট পেয়ে সহ- সাধারণ সম্পাদক-২, লাইব্রেরী সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন মো. আবু বাক্কার সিদ্দিক এডভোকেট, সংস্কৃতি সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন মো. নজরুল ইসলাম এডভোকেট, অডিটর পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় মো. আসাদুজ্জামান ভুইয়া উৎপল নির্বাচিত হয়েছেন।

সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৬টি পদে মো. আবু হানিফ ৩৬০ ভোট, মো. রফিকুল ইসলাম ৩৩৮ ভোট, মো. সারোয়ার আলম ৩৩৭ ভোট, মো. কোরবান আলী ৩৩৭ ভোট, মো. সোহাগ মিয়া ২৮৪ ভোট, মো. মহসিন ২৬৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

উল্লেখ্য, নির্বাচনটি কিশোরগঞ্জ জেলায় আইনজীবীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page