এহসানুল হক রিপন স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম পাইকপাড়া পূর্ব শত্রুতার জেরে অর্থ লুট ও মারধরে বাবা, মেয়ে সহ ২ জন আহত , প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (০৬ নভেম্বর ) সকাল ১০ ঘটিকার সময় পৌর এলাকার পশ্চিম পাইকপাড়া এরশাদ মিয়া (৩৮) পিতা মৃত্যু হুমায়ুন মিয়া, লিমন মিয়া (৩৫) পিতা মৃত্যু মলাই মিয়া, সাং মেড্ডা শরীফ পুর, রাশেদ কবির আখন্দ (৫০) পিতা মৃত্যু হুমায়ুন মিয়া পাইকপাড়া নাম উল্লেখ করে মারধর ও লুটপাটের ঘটনায় বিবাদীগণের বিরুদ্ধে মো: ইব্রাহিম চৌধুরী থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে উল্লেখিত বিবাধীগণ বাদী ইব্রাহিম চৌধুরী সাথে এরশাদ এর কথা কাটাকাটির হয়। তারা আমাকে আমার মেয়েকে মারধর করে আমার বাসা থেকে নগদ ১৯ লক্ষ টাকা এবং ৩ ভুরি স্বর্ণ ও ১ টি স্যামসাং মোবাইল নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িযা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ বিষযে জানতে চাইলে রাশেদ কবির আখন্দ বলেন,,, মুলত মসজিদের বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়েছে । আমার ভাইকে তারা মেরেছে। আমিও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহার ইসলাম জানান, মারধরের ঘটনায় উভয় পক্ষের ২ টি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে