আলমগীর আকাশ
টেকনাফ প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা
কার্যালয় পরিদর্শনে কক্সবাজার – ৪ উখিয়া টেকনাফ আসনের বিএনপি’র মনোনয়ন পাওয়া সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
৬ অক্টোবর বাদে মাগরিব বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার কার্যালয় ও টেকনাফ সাংবাদিক কার্যালয় পরিদর্শনে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা সভাপতি ও কক্সবাজার -৪ উখিয়া টেকনাফ আসন থেকে ধানের শীষের মনোনয়ন পাওয়া সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক নেতা এস এম কায়সার জুয়েল, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গফুর, পৌর যুবদলের সভাপতি আবদুল শুক্কুর,কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমীর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ইমন।
এ সময় সাবেক সাংসদ ও হুইপ আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন , টেকনাফের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে অনুরোধ জানান।
তিনি আরও বলেন সাংবাদিকরা জাতির বিবেক, টেকনাফের মাদক অপহরণ মানব পাচারকারী অন্যান্য আরো অপরাধ ও অপরাধী দমনে লেখনির মাধ্যমে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার মাধ্যমে তা বন্ধ করার জন্য সবাইকে সদা সজাগ থাকতে হবে।