আব্দুর রাজ্জাক সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবেতর সভাপতি ও বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক আব্দুর রহমান খান ওমর ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫ইং) ভোর ৪ ঘটিকার সময় সরাইল উপজেলা সদর ইউনিয়নের উচালিয়াপাড়া শশুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ৬৩ বছর
তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
ইতিপূর্বে অনলাইন পোর্টাল দৈনিক ফ্রন্টিয়ার ডট নিউজ এর সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার উপ-সম্পাদক, ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগত পত্রিকার স্টাফ রিপোর্টার,জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকার চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় ব্যুরো চিফ প্রধান সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে দায়িত্ব পালন করে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টায় সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ আসর বিজয়নগর উপজেলার পত্তন উচ্চ বিদ্যালয় মাঠে হয়, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে
মা বাবার কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
মরহুম সাংবাদিক আব্দুর রহমান খান ওমর মৃত্যুতে জেলার সাংবাদিক সরাইল উপজেলার মুক্তির পথ সংগঠন সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।