বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ফুটপাত দখল করে দোকান বসানো এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দোকানগুলোকে জরিমানা করা হয়।

এদিন ব্যবসায়ী আফজালকে ২ হাজার, জহিরুলকে ১ হাজার, ফজলুল হককে ১ হাজার, দুলালকে ২ হাজার, মামুনকে ১ হাজার এবং কামরুল হাসানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, “জনস্বার্থে ও শৃঙ্খলা বজায় রাখতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত জনগণের চলাচলের জন্য, এটি ব্যক্তিগত ব্যবসার জন্য নয়। কেউ নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই সিংগাইর পৌর এলাকা হোক শৃঙ্খলাপূর্ণ ও নাগরিকবান্ধব পৌর শহর।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page