অপরাধ জগত রিপোর্ট :
গতকাল ৩রা নভেম্বর লালমনিরহাট সদর থানা দ্বি বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম।
সকাল ০৯:০০ ঘটিকায় রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম মহোদয় লালমনিরহাট সদর থানায় উপস্থিত হলে লালমনিরহাট জেলা পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম রেঞ্জ ডিআইজি মহোদয় কে সাদরে গ্রহণ করেন। অতঃপর একটি চৌকস প্যারেড দল লালমনিরহাট সদর থানা প্রাঙ্গণে ডিআইজি কে গার্ড অফ অনার প্রদান করে।
অতঃপর ডিআইজি
সদর থানার সকল নথি পত্র দ্বি বার্ষিক পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
অতঃপর ডিআইজি মহোদয় লালমনিরহাট সদর থানার অস্ত্রাগার এবং হাজতখানা পরিদর্শন করেন। এসময় লালমনিরহাট জেলা পুলিশ সুপার সহ উক্ত জেলাধীন সদর থানাস্থ সকল অফিসার্স ও ফোর্স উপস্থিত ছিলেন।