বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline :
মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা?

উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

Reporter Name

 

কায়সার জুয়েল
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের বি/৫ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
এপিবিএন সূত্রে জানা গেছে, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিঃ) শাহীনুর ইসলামের নেতৃত্বে রাত্রীকালীন টহল দল অভিযান চালিয়ে নজিম উল্লাহ (৩০) নামে এক এজাহারভুক্ত রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে রাত ১০টার দিকে এপিবিএনের স্কটের মাধ্যমে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত নজিম উল্লাহ ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের বি/৫ ব্লকের বাসিন্দা। তার পিতা পেটান আলী এবং মাতা মৃত সহিদা। তিনি টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার মামলা নং-৮২ (বার্ষিক নং-৬০০), তারিখ ২৪ জুলাই ২০২৬-এর এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩২৬ ও ৫০৬(২) ধারায় দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ ধর্ষণের চেষ্টা সংক্রান্ত।
এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারের বিষয়টি উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য আসামিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস, মাদক, মানবপাচারসহ বিভিন্ন অপরাধের পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page