মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

সাংবাদিক মাসুদ রানা বাবুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রত্যাহারের দাবি

Reporter Name

​নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা বাবুলের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়েরের ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক ঘটনার পর নরসিংদীসহ দেশজুড়ে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
​আজ এক যৌথ বিবৃতিতে ঢাকা সাংবাদিক ক্লাবের নির্বাহী সদস্য আলী খান, তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি নাহিদ সরকার, এবং পলাশ প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, “সত্য প্রকাশে আপসহীন একজন পেশাদার সাংবাদিকের কণ্ঠ রোধ করতেই এই সাজানো মামলা দায়ের করা হয়েছে।”
​একই সাথে নরসিংদী সদর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, একটি মহল সাংবাদিক মাসুদ রানা বাবুলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং তার সাহসী সাংবাদিকতায় ভীত হয়ে এই ষড়যন্ত্রের জাল বুনেছে। শুধু মামলাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিথ্যা তকমা দিয়ে এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তার দীর্ঘদিনের অর্জিত সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
​বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। একই সাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালিয়ে সাংবাদিক মাসুদ রানা বাবুলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page