মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

গোপালগঞ্জে এফসি গ্রুপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত।

Reporter Name

আমিনুজ্জামান রিপন:

গোপালগঞ্জ জেলা সদরের নিজড়া ইউনিয়নের জাঙ্গাল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ এফসি গ্রুপ।
শনিবার (৯ মে) বেলা ১১টায় সরদার আকিবুল ইসলাম–এর উদ্যোগে আয়োজিত এই চক্ষু সেবা ক্যাম্পে প্রায় ৫০০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়াও ৪০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকরা জানান।

চক্ষু সেবা ক্যাম্পের শুভ উদ্‌বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও গোপালগঞ্জ -২ সংসদীয় আসনের এমপি ডা. কে. এম বাবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ শাহিন, ইকবাল, আহম্মেদ, ফরহাদ খান তানিম, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির, বিপ্লব, শিকদার, শহিদুল ইসলাম লেলিন এবং ফজলুল কবির দারাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক সর্দার আকিবুল ইসলাম বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, গত বছরও একই ধরনের চক্ষু সেবা ক্যাম্প পরিচালনা করা হয়েছিল এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এফসি গ্রুপ–এর মাধ্যমে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বহু বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। বর্তমানে প্রায় ১,৫০০ জন অভিবাসী এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে কর্মরত রয়েছেন এবং দেশের অভ্যন্তরে প্রায় ৯০০ জন কাজ করছেন। এছাড়াও নিজড়া হাই স্কুলের ৪০ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া হয়েছে।
গোপালগঞ্জের উন্নয়নে ভবিষ্যতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার ও উৎপাদনমুখী শিল্পকারখানা প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। স্থানীয়দের মতে, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ এলাকার অসহায় মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page